অভিযান, আলু-পেঁয়াজের ৩০ প্রতিষ্ঠানকে জরিমানা

অভিযান, আলু-পেঁয়াজের ৩০ প্রতিষ্ঠানকে জরিমানা

অভিযান, আলু-পেঁয়াজের ৩০ প্রতিষ্ঠানকে জরিমানা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আলু, চাল, পেঁয়াজ, সয়াবিন তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজা‌রের ৩০ প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়ে‌ছে।

শ‌নিবার ( ১৭ অক্টোবর) রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এসব জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সার্বিক নির্দেশনায় ও বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীনের পরামর্শ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা মহানগরের শ্যামবাজার, নয়াবাজার ও বাবু বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন- অধিদফতরের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল।

এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকিকালে আলু, চাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আদাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি না তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রসিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ৩০টি প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তদারকিকালে চাল ,আলু, পেঁয়াজের মূল্য নিয়ে কারসাজি না করা এবং বাধ্যতামূলকভাবে পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *