অভিযোগ করে কিশোরের ঝুলিতে এল আড়াই লাখ ডলার

অভিযোগ করে কিশোরের ঝুলিতে এল আড়াই লাখ ডলার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ‘কম মজুরি দেওয়া হয়’ এই অভিযোগ করে আড়াই লাখ ডলার আদায় করে নিল এ কিশোর। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ফেয়ার ওয়ার্ক অ্যাক্টের একাধিক ধারা ভাঙার কারণে দু’টি ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রাইনো গ্লাস নামের ওই প্রতিষ্ঠানের গুদাম কাজ করতো এক কিশোর। কিন্তু তাকে কম মজুরি দেওয়া হতো। এরপরে আদালতে এনিয়ে অভিযোগ দায়ের করে ওই কিশোর। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক এমি ওয়াংয়ের বিরুদ্ধে আদালতে সাক্ষ্যও দেন ওই কিশোর। আদালত তার অভিযোগের সত্যতা পান। পরে আদালত রাইনো গ্লাসকে দুই লাখ মার্কিন ডলার এবং মার্ক হেস্টিংসকে ৪০ হাজার মার্কিন ডলার জরিমানা করেন। সেই সঙ্গে ওই টাকার সুদও দিতে বলা হয়। চলতি মাসের ৬ তারিখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই কিশোর আদালতে বলে, ‘আমি তাকে (ব্যবস্থাপক) জিজ্ঞাসা করেছি যে, গত বছরের ১১ জানুয়ারি শুক্রবারের আগে ১৫ দিনের বেতন বাকি রয়ে গেছে। সেই ব্যাপারে কিছু জানে কি-না। এই প্রশ্নের উত্তরে ওয়াং আমার দিকে চিৎকার করে বলেছিল, আমি কি এই বিষয়টি দেখি?’

এরপর এই বিষয় নিয়ে আদালতে যাওয়ার হুমকি দেয় কিশোর। পরে ওয়াং দৃশ্যত ক্ষুব্ধ হয়ে ওঠে। ওই কিশোর জানায়, তার লাইসেন্স না থাকার পরও ফোর্কলিফ্ট ব্যবহার করতে বাধ্য করা হয়েছিল। তারপর অর্থ চুরিরও অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। এই ঘটনার পর সে অনেক মর্মাহত হয়ে পড়ে এবং চাকরি ছেড়ে দেয়। কিন্তু ওয়াং তাকে চুরির অভিযোগ এনে কোম্পানির বাইরে বের হতে দেননি।

এই ঘটনার খবর জানার পর ওই কিশোরের বাবা কম্পানিতে গিয়ে ৩০ ডলার পরিশোধ করে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যান। এসময় তিনি জানান, তার ছেলে দিনের বাকি সময় ছুটিতে যাচ্ছে। আর পরে তার পদত্যাগপত্র পাঠানো হবে। এরপর অভিযোগ করা হলে আদালত ফেয়ার ওয়ার্ক অ্যাক্টের একাধিক ধারা ভাঙার অভিযোগ পান এবং তার সত্যতা পান।

বিচারক হিদার রিলে বলেন, নিয়োগকারীদের ও ব্যবসায়িকদের শ্রমিকদের বকেয়া বেতন জমানো থেকে বিরত রাখতে উচ্চতর জরিমানা করা দরকার ছিল।

ওই কিশোরে আইনজীবী অ্যান্ড্রু হোয়াইট বলেন, ‘সে ছিল কিশোর শ্রমিক। কর্মক্ষেত্রের অধিকারের ক্ষেত্রে তুলনামূলকভাবে নিখুঁত। আর অসাধু নিয়োগকর্তার শোষণের পক্ষে সোচ্চার। নিয়োগকর্তার আচরণ সুবিধাবাদী।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *