অশান্তি সর্বত্র, শান্তি পেতে ইসলামে ফিরতে হবে : চরমোনাই পীর

অশান্তি সর্বত্র, শান্তি পেতে ইসলামে ফিরতে হবে : চরমোনাই পীর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘বিশ্বব্যাপী অশান্তির দাবানল জ্বলছে। কোথাও শান্তি নেই, নিরাপত্তা নেই। মানুষ শান্তির জন্য দিগ্বিদিক ছুটছে। কিন্তু শান্তি পাচ্ছে না।’ তিনি বলেন, ‘শান্তি পেতে হলে ইসলামের সুশীতল ছায়াতলে ফিরে আসতে হবে। ইসলাম ছাড়া শান্তি নেই, মানবতার মুক্তি নেই।’ তিনি দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে না ভুলে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মারকাযুস সুন্নাহ ঢাকা, বাংলাদেশ মুজাহিদ কমিটি বিমানবন্দর থানা শাখার উদ্যোগে বিমানবন্দরের আশিয়ান সিটি গেট সংলগ্ন অনুষ্ঠিত বিশাল ইসলামী মহাসম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বামুক বিমানবন্দর থানার ছদর মোঃ শাহ আলমের সভাপতিত্বে এবং মারকাযুস সুন্নাহ’র পরিচালক মুফতী মাছউদুর রহমান ও বামুক সাধারণ সম্পাদক মুহা. আসাদুজ্জামান খানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর মুহা. আনিছুর রহমান নাঈম।

আরও বক্তব্য রাখেন জামিয়াতুস সাহাবার মুহতামিম শাইখুল হাদীস মাওঃ রুহুল আমীন খান, মুফতী হেদায়েতুল্লাহ আজাদী, মাওলানা আনিছুর রহমান, মুফতী তাজুল ইসলাম, মাওলানা এনামুল হক। এছাড়া বরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *