অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে : পলক

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে : পলক

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে : পলক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমাদেরকে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে হবে। মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নাটোরের কেন্দ্রীয় ঠাকুরবাড়ি মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সয্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। বিশ্বনাথ দাসের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।

প্রতিমন্ত্রী বলেন, ধর্ম নিয়ে হানাহানি যারা করছে তারা বিধ্বস্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। অসাম্প্রদায়িক রাষ্ট্র মানে উন্নত রাষ্ট্র। নারী-পুরুষ, ধনী-দরিদ্র সব মানুষকে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কাজ করতে হবে। ধর্ম-বর্ণে সবাইকে এক কাতারে শামিল হয়ে দেশের জন্য কাজ করতে হবে। আইনশৃংখলা উন্নয়নে পুলিশ বাহিনী প্রতিনিয়ত পেশাগত এবং মানবিক দায়িত্ব পালন করছে।

পুলিশ বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, করোনাকালীন পুলিশ বাহিনী ঝুঁকি নিয়ে কাজ করছেন। জীবনের মায়া ত্যাগ করে সংসারের মায়া ত্যাগ করে তারা মানবতার পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, আগে সিংড়া উপজেলা আতংকের নাম ছিল। সন্ত্রাসের জনপদ ছিল, আমরা শান্তির জনপদে পরিণত করেছি। মানুষের নিরাপত্তার জন্য আমরা মিলেমিশে কাজ করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান, সহকারী পুলিশ সুপার জামিল আকতার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *