অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি আল্লামা মাসঊদ, শেষ হলো ইসলাহী ইজতেমা

অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি আল্লামা মাসঊদ, শেষ হলো ইসলাহী ইজতেমা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হল ঢাকার চৌধুরীপাড়া ইকরা ঝিল মসজিদ কমপ্লেক্সে ফিদায়ে মিল্লাত আসআদ মাদানীর সুযোগ্য খলীফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আহ্বনে আয়োজিত ২৪ ঘণ্টার ইসলাহি ইজতেমা।

গতকাল শুক্রবার (২৯ শে নভেম্বর) আসরের পর বিশেষ বয়ানের মাধ্যমে শুরু হয় এই ইজতেমা। দীর্ঘদিন যাবৎ শারিরীক অসুস্থতার দরুণ উপস্থিত হতে পারেননি আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তবে দেশের বরেণ্য আলেম উলামা ইসলাহী বয়ান করেন। যাদের মধ্যে মাওলানা আস‘আদ আল হুসাইনী, জমিয়তে উলামার জেনারেল সেক্রেটারী মাওলানা আব্দুর রহীম কাসেমী, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মুফতি ইবরাহীম শিলস্তানী, মাওলানা দেলাওয়ার হোসেন সাইফীসহ আরও অনেকে। তাঁরা আত্মশুদ্ধিসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। যা মুসল্লিদের মন ও আত্মায় গভীর প্রভাব ফেলে।

উল্লেখ্য যে, আগামী ১৪, ১৫ও ১৬ ফেব্রুয়ারী’ ২০২৫ইং তারিখে কিশোরগঞ্জের তাড়াইলে প্রতিবারের মতো এবারও ইসলাহী ইজতিমা অনুষ্ঠিত হবে মর্মে দেশবাসীকে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ জমিয়তুল উলামার পক্ষ থেকে।

Related Articles