অস্টিনে জনপ্রিয় তরুণ দাঈ উমর ইসমাঈলের ইন্তেকাল

অস্টিনে জনপ্রিয় তরুণ দাঈ উমর ইসমাঈলের ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অস্টিনের জনপ্রিয় ইসলামি ব্যক্তিত ও তরুণ দাঈ শায়খ মুহাম্মদ উমর ইসমাঈল (৪০) মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গত কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

শায়খ উমর ইসমাঈল কানাডায় বেড়ে উঠলেও গত কয়েক দশক ধরে অস্টিনে ইমামের দায়িত্ব পালন করেছিলেন। তিনি উত্তর অস্টিন মুসলিম কমিউনিটি সেন্টার, নুয়েস মসজিদ এবং ট্র্যাভিসের ইসলামিক সেন্টারেরও ইমাম ছিলেন।

ইসলামি আইনের এ বিশেষজ্ঞ ব্যক্তিত্ব শায়খ উমর ইসমাঈল ‘অস্টিন পিস একাডেমি’তেও শিক্ষকতা করেছিলেন। তিনি একাধারে খতিব, ইসলামিক লেকচারার, শিক্ষক ও গবেষক ছিলেন।

টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় এ ইসলামি ব্যক্তিত্ব গত মঙ্গলবার মাত্র ৪০ বছর বয়সে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যান ওপারের সুন্দর ভুবনে।

মৃত্যুকালে শায়খ উমর ইসমাঈল স্ত্রী, ৩ মেয়ে ও বিশ্বব্যাপী অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *