অস্ট্রেলিয়ার চেয়ে ভালো বাংলাদেশের দর্শক

অস্ট্রেলিয়ার চেয়ে ভালো বাংলাদেশের দর্শক

অস্ট্রেলিয়ার চেয়ে ভালো বাংলাদেশের দর্শক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের দর্শককুলকে অস্ট্রেলিয়ার চেয়ে ভালো বললেন ডু প্লেসিস। বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ফেসবুক লাইভ আড্ডায় এসে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডু প্লেসিস এ মন্তব্য করেন।

ডু প্লেসিসের কাছে বাংলাদেশ ক্রিকেট দল খুবই পরিচিত। ২০১১ সাল প্রতিপক্ষ হয়ে নিয়মিত খেলছেন টাইগারদের বিপক্ষে। এরফলে বাংলাদেশের পার্থক্যটাও পরিষ্কার তার কাছে। ফেসবুক লাইভে তামিম জানতে চান ডু প্লেসিসের কাছে, ‘বাংলাদেশের ক্রিকেটের অবস্থা কেমন দেখছ?’ তামিমের প্রশ্নের উত্তরে ডু প্লেসিস বলেন, ‘বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক শক্তিশালী প্রতিপক্ষ।’ করোনাভীতিকে পাশ কাটিয়ে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা দর্শকশূন্য মাঠে খেলতে চাইছেন। দর্শকবিহীন স্টেডিয়ামে খেলা হলে ফেসবুক লাইভে বাংলাদেশের চেয়ে দক্ষিণ আফ্রিকাকেই এগিয়ে রেখে সাবেক অধিনায়ক ডু প্লেসিস বলেন, ‘দর্শকশূন্য মাঠে তোমাদের বিপক্ষে খেলা হলে, আমরাই সুবিধা পাব। বাংলাদেশ ও ভারতে দর্শকদের সামনে খেলা খুবই কঠিন। তোমাদের সমর্থকরা অসাধারণ। অস্ট্রেলিয়ার চেয়ে অনেক ভালো।’

সঞ্চালক তামিমও স্বীকার করেন, আমাদের দর্শকরা অসাধারণ। তারা অনেক আবেগপ্রবণ ও উৎসাহী।’ বিপিএল খেলেছেন এবি ডি ভিলিয়ার্সের মতো তারকা। তারই উত্তরসূরি ডু প্লেসিসকে খেলার আমন্ত্রণ জানান তামিম, ‘দক্ষিণ আফ্রিকায় বিপিএল সরাসরি দেখা যায় না। ক্রিকেট ওয়েবসাইটগুলোর মাধ্যমে বিপিএলের খোঁজ রাখি। তোমাকে আগেই বলেছি আমি অবশ্যই বিপিএল খেলতে আসব। তবে এটা ঠিক উপযুক্ত মঞ্চ নয় আলোচনা করার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *