অস্ত্র-গুলিসহ সন্দেহভাজন ১৩ ডাকাত গ্রেপ্তার

অস্ত্র-গুলিসহ সন্দেহভাজন ১৩ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ● রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অস্ত্র-গুলিসহ সন্দেহভাজন ১৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, পিস্তল, গুলি, ডিবির জ্যাকেট, হ্যান্ডকাফ ও মাইক্রোবাসসহ ১৩ ব্যক্তিকে যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয়ও জানানো হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *