অস্ত্র নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘে ফের ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত

অস্ত্র নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘে ফের ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত

অস্ত্র নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘে ফের ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে জোরালো তৎপরতা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া, চীন ও অন্যান্য দেশের বিরোধিতার ফলে বিষয়টি ঘিরে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে আগামী ১৮ই অক্টোবর ইরানের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে।

বৃহস্পতিবারই ট্রাম্প প্রশাসনের উদ্যোগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রশ্নে ভোটাভুটি শুরু হয়েছে করোনা সংকটের কারণে পরিষদের বৈঠকে প্রতিনিধিরা সশরীরে উপস্থিত থাকতে না পারায় ভোটাভুটির জন্য ২৪ ঘণ্টা ধার্য করা হয়েছে এই সময়ের মধ্যে ১৫টি সদস্য দেশকে এই প্রশ্নে অবস্থান নিতে হবে নিউইয়র্ক সময়ে শুক্রবার সন্ধ্যায় ভোটাভুটির ফল জানা যাবে বলে ধরে নেওয়া হচ্ছে।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন আগেই এই প্রস্তাব বানচাল করতে ভেটো প্রয়োগ করার হুমকি দিয়েছে অন্য কিছু সদস্যও প্রস্তাবের বিরোধিতা অথবা ভোটদানে বিরত থাকতে পারে কমপক্ষে ৯টি দেশ প্রস্তাবের পক্ষে সায় না দিলে ভেটো প্রয়োগেরও প্রয়োজন পড়বে না ফলে বিষয়টিকে ঘিরে সংঘাতের আশঙ্কা বাড়ছে তবে ট্রাম্প প্রশাসন ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির কাছে ইরানকে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা চালু রাখার প্রস্তাব চেয়েছে বিকল্প কোনো প্রস্তাব পছন্দ হলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞার মেয়াদের দাবি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন সে ক্ষেত্রে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিফল হলে ইউরোপীয় তিন শক্তির উদ্যোগে সীমিত সময়ের জন্য নিষেধাজ্ঞার প্রস্তাব পেশ করা হতে পারে।

ইরানের সঙ্গে পরমাণু চুক্তির প্রেক্ষাপটে জাতিসংঘের নিষেধাজ্ঞা বাড়তি গুরুত্ব পাচ্ছে ২০১৫ সালে ভিয়েনায় এই চুক্তি স্বাক্ষরের সময় ইরানের আচরণের উপর নির্ভর করে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা তুলে নেবার উদ্যোগ শুরু হয়েছিল নিরাপত্তা পরিষদ এই চুক্তির প্রতি সমর্থন জানিয়ে নিষেধাজ্ঞার মেয়াদ ২০২০ সালের অক্টোবর মাস পর্যন্ত সীমিত করতে একটি প্রস্তাব পাশ করেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ২০১৮ সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেবার পর থেকে নানা ক্ষেত্রে জটিলতা বাড়ছে।

বাকি স্বাক্ষরকারী দেশগুলো পরমাণু চুক্তি মেনে চলতে চাইলেও ওয়াশিংটন থেকে ক্রমাগত বাধার মুখে জটিলতা বাড়ছে যেমন ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবারের প্রস্তাবে ইরানকে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ডাক দিয়েছে সন্ত্রাসবাদের মদদ দেওয়া দেশ হিসেবে ইরানকে অস্ত্র বিক্রির পক্ষে কোনো যুক্তি নেই বলে ওয়াশিংটন মনে করে পরমাণু চুক্তির সঙ্গে বিষয়টির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফট।

নিরাপত্তা পরিষদ এই প্রস্তাব অনুমোদন না করলে ট্রাম্প প্রশাসন পরমাণু চুক্তির আওতায় ‘স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করার হুমকি দিয়েছে সেই প্রক্রিয়া অনুযায়ী ইরান চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত না মানলে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা আবার চালু করার বিধান রাখা হয়েছে ওয়াশিংটন সত্যি এমন উদ্যোগ নিলে গোটা পরমাণু চুক্তির ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে তবে সমালোচকদের মতে, যুক্তরাষ্ট্রের এই চুক্তি থেকে সরে আসার পর সে দেশের ‘স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করার অধিকারই আর নেই ফলে এই মুহূর্তে ইরান ছাড়াও রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি চুক্তির বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে পারে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অস্ত্র বিক্রির ক্ষেত্রে তাঁর দেশের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিলে তার পরিণাম সম্পর্কে সতর্ক করে দিয়েছেন তবে ইরান সে ক্ষেত্রে ঠিক কোন পদক্ষেপ নেবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *