আইন তার নিজের গতিতে চলবে : আইনমন্ত্রী আনিসুল হক

আইন তার নিজের গতিতে চলবে : আইনমন্ত্রী আনিসুল হক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আন্দোলনের মাধ্যমে মানবিকতা অর্জন করা যায় না। আইন তার নিজের গতিতে চলবে।’

শুক্রবার (১০ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর আওয়ামী লীগ আয়োজিত এক দাতব্য অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে মন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গত বছরের মার্চে প্রধানমন্ত্রী আমাকে খালেদা জিয়ার বিষয়টি দেখার জন্য বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের কারণেই দণ্ড স্থগিত হয়ে খালেদা জিয়া এখন বাসায় আছেন।’

আনিসুল হক বলেন, ‘হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়া যাবে না সেটা আমরা বলছি না। বিএনপির পক্ষ থেকে বিদেশ যাওয়ার জন্য যে দাবি করা হয়েছে সেটিও আমরা খতিয়ে দেখেছি। কিন্তু আবেদনে তো আর দুই রকমের সিদ্ধান্ত দেয়ার সুযোগ নেই।’

মন্ত্রী তার বক্তব্যে বিভিন্ন সময়ে করা খালেদার ‘আচরণের’ কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘ছেলে মারা যাওয়ার পর সান্ত্বনা দিতে খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন মমতাময়ী প্রধানমন্ত্রী। কিন্তু তখন খালেদা জিয়ার বাসার দরজা আটকে রাখা হয়।’

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *