আইসিউতে মাওলানা জাকারিয়া কান্ধলভীর ছেলে তালহা কান্ধলভী

আইসিউতে মাওলানা জাকারিয়া কান্ধলভীর ছেলে তালহা কান্ধলভী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া কান্ধলভী রহ. এর ছেলে ও ভারতের প্রসিদ্ধ আলেম এবং তাবলিগ জামাতের অন্যতম মুরুব্বি মাওলানা মোহাম্মদ তালহা কান্ধলভী অসুস্থ হয়ে দেশটির উত্তরপ্রদেশের মিরাঠের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভারতের সাহরানপুরের জামিয়া মাজাহিরুল উলুমের শিক্ষাসচিব মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ সালমানের বরাতে স্থানীয় একটি অনলাইন সংবাধ্যম এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, মাত্রারিক্ত জ্বরের কারণে মাওলানা মোহাম্মদ তালহার শারীরিক অবস্থা আশঙ্কাজনক পাশাপাশি শ্বাসকষ্টেরও সমস্যা দেখা দিয়েছে। এ কারণে তাকে আইসিউতে ভর্তি করা হয়।

মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ সালমান বিশ্ববাসীর কাছে মাওলানা তালহা কান্ধলভীর জন্য দোয়া কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *