আইয়ুব বাচ্চুর জানাজায় হাজারো মানুষের ঢল

আইয়ুব বাচ্চুর জানাজায় হাজারো মানুষের ঢল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশে ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে। শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষ অংশ নিয়েছেন।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে এই শিল্পীর মরদেহে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসেন কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, শাফিন আহমেদসহ সংগীত ভুবনের অনেক তারকা। এ ছাড়া উপস্থিত ছিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও শমী কায়সার। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ রাজনৈতিক ব্যক্তিবর্গও তার মরদেহে শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান জনপ্রিয় এই সংগীতশিল্পী। মৃত্যুকােলে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার পারিবারিক সূত্রে জানা যায়, আজ ১৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসায় হৃদরোগে আক্রান্ত হন আইয়ুব বাচ্চু। পরে সকাল সাড়ে নয়টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হলে সামিয়ক চিকিৎসা প্রদানের পর সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। কিংবদন্তি সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।

আইয়ুব বাচ্চু চলে গেলেও তার গান ও গিটারের ছয় তারের সুর বাঙালি শ্রোতাদের হৃদয়ে ধ্বনিত হবে আজীবন। ব্যান্ড দল এলআরবির লিড গিটারিস্ট ও ভোকালিস্ট আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী। শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। দুই সন্তানের অপেক্ষায় রয়েছে বাবার মৃতদেহ। কানাডায় রয়েছেন আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজোয়ার। তিনি পরিসংখ্যান বিষয়ে পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায়। মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব থাকেন অস্ট্রেলিয়ায়। আজ দুজনেই উড়ে আসছেন বাবাকে শেষ দেখা দেখতে।

সূত্রে জানা যায়, দুপুরে জানাজা শেষে ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করবে পরিবার। এরপর শনিবার দুপুরে মায়ের কবরেই সমাহিত করা হবে আইয়ুব বাচ্চুকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *