আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু সোমবার

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু সোমবার

পাথেয় রিপোর্ট : উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম সোমবার (৪ ফেব্রুয়ারি) থেকে বিক্রি করা হবে। চলবে আগামী বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত। রোববার (৩ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্র মতে, আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম আজ সোমবার থেকে বিক্রি করা হবে। এ ফরম বিক্রি চলবে আগামী বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত। এই সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

এর আগে রোববার প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুয়ায়ী উপজেলা নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন আগামী ১১ ফেব্রুয়ারি । আর ১২ ফেব্রুয়ারি যাছাই-বাছাই এবং ১৯ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *