আওয়ামী লীগ নয়, দেশ থেকে পালানোর ইতিহাস বিএনপির

আওয়ামী লীগ নয়, দেশ থেকে পালানোর ইতিহাস বিএনপির

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগ নয়, দেশ থেকে পালানোর ইতিহাস বিএনপির বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর সেতু ভবনে এক ব্রিফিংয়ের সময় বিএনপি নেতাদের রাজপথ দখলের হুমকি দেয়া প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রাজপথ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। রাজপথ জনগণের সম্পত্তি। কাজেই জনগণের সম্পত্তি সুরক্ষার দায়িত্ব সরকারের। আওয়ামী লীগের লড়াকু নেতাকর্মীদের রাজপথ দখলের হুমকি দিয়ে কোনো লাভ নেই। আওয়ামী লীগ রাজপথে আন্দোলন-সংগ্রাম করেই সরকারে এসেছে।

তিনি বলেন, রাজপথে ত্যাগ-তিতীক্ষার অভিজ্ঞতা আমাদের (আওয়ামী লীগের) আছে। আওয়ামী লীগ নয়, বাংলাদেশ থেকে পালানোর ইতিহাস বিএনপির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। আওয়ামী লীগের পালানোর কোনো ইতিহাস নেই।

বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, রাজপথ দখলের নামে তারা যদি আবারও জ্বালাও-পোড়াও এবং আগুন-সন্ত্রাসের পথ বেছে নেয় তাহলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *