পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকার জনস্বার্থনির্ভর, আমলানির্ভর নয়।
বুধবার (১১ আগস্ট) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ১৫ আগস্টের শোক দিবসের আলোচনায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
সরকার আমলানির্ভর হয়ে পড়েছে—সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমি বলতে চাই, আমাদের সব কিছুই এখনও এক জায়গায় আছে। সরকার-রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয়, আমলারা বাস্তবায়ন করেন। এ সরকার আমলানির্ভর নয়, গণমুখী ও জনস্বার্থনির্ভর।
ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার পূর্ণাঙ্গ ইতিহাস আমরা এখনও পাইনি। স্বাধীনতার বস্তুনিষ্ঠ ও পূর্ণাঙ্গ ইতিহাস নতুন প্রজন্মের দাবি, সময়ের দাবি।
তিনি বলেন, স্থায়ী লকডাউন কোনো সমাধান নয়। আমরা সচেতন হলে সব কিছু সহজেই নিয়ন্ত্রণে আসবে।


