বুলন্দশহরে সংঘর্ষ অত্যন্ত দুঃখজনক, ষড়যন্ত্রারীদের দ্রুত শাস্তির আওতায় অানা হোক : কারী উসমান
পাথেয় টোয়েন্টিফোর ডটকম (নয়াদিল্লি) : ভারতের বুলন্দশহর জেলায় গো-হত্যাকে কেন্দ্র করে হিন্দু, মুসলিম পরস্পর দাঙ্গায় এক পুলিশ নিহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও দারুল উলূম দেওবন্দের শিক্ষক আমিরুল হিন্দ আল্লামা কারী উসমান মানসুরপুরী।
তিনি বলেন, এই অনভিপ্রেত হাঙ্গামা ভারতের জন্য একটি বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি কিছুদিন আগেও হাইকোর্ট তার রায়ে এটিকে কঠিন পরিস্থিতি উল্লেখ করে এর উপর রুল জারি করেছেন। সাথে সরকার ও প্রশাসনকে এর বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশও দিয়েছেন। এজন্য বিভিন্ন জেলায় জেলায় পুলিশদের বিশেষভাবে নির্দেশনাও দেয়া হয়। কিন্তু এতোকিছুর পরও সরকারের এসব উদ্যোগ ও ব্যবস্থা অকার্যকর হিসেবেই প্রমাণিত হচ্ছে।
মাওলানা মানসুরপুরী বলেন, বুলন্দ শহরে ঘটনা যাওয়া এই দুঃখজনক ঘটনাটি কেবল শান্তি ও আইনের সাথেই সম্পৃক্ত নয়। বরং সবদিক বিশ্লেষণ করলে দেখা যায় টার্গেটকৃত এলাকাগুলোতে ধারাবাহিক সহিংসতা ছেড়ে একটি গোষ্ঠী চক্রান্ত ও ষড়যন্ত্রের পাঁয়তারা চালাচ্ছে।
সরকার ও প্রশাসনকে এটা বুঝতে হবে যে, সাম্প্রদায়িক শক্তি রাজ্যের যুবকদের বিশেষ একটি কমিউনিটির বিরুদ্ধে ক্রমাগত উসকে দিচ্ছে। তাদের ভীতসন্ত্রস্ত রাখতে লাগাতার নানা অপকৌশল গ্রহণ করছে তারা।
সুতরাং এই সঙ্কট মুহূর্তে প্রশাসনের দায়িত্ব হলো এই সহিংসতা ছড়ানো গোষ্ঠীটিকে দ্রুত গ্রেফতারের আওতায় নিয়ে আসা। আর অসাম্প্রদায়িকতা, সৌহার্দ্য, সম্প্রীতি বজায় রাখতে পরস্পরে মেলবন্ধ তৈরীতে পরস্পরে শান্তির বার্তা পাঠানোর ইশতেহার প্রকাশ করা।
এছাড়াও উত্তরপ্রদেশ সরকারের প্রতি এই ঘটনার সুষ্ঠু তদন্তে তার সু-দৃষ্টি কামনা করেছেন জমিয়তের চেয়ারম্যান। সাথে এ কথাও উল্লেখ করেছেন, গো-হত্যার নামে যারা এই ঘৃণ্য বিশৃঙ্খলার ষড়যন্ত্র করে পরস্পরে এই বিভেদ সৃষ্টি করেছে৷ খুব শীঘ্রই এসব সাম্প্রদায়িক লোকগুলোকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হেক। এ বিষয়ে মুসলমানদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির
তথ্যসূত্র : ডেইলি হামারা সামাজ, দিল্লী
বুলন্দ শহরে ঘটনা যাওয়া এই দুঃখজনক ঘটনাটি কেবল শান্তি ও আইনের সাথেই সম্পৃক্ত নয়। বরং সবদিক বিশ্লেষণ করলে দেখা যায় টার্গেটকৃত এলাকাগুলোতে ধারাবাহিক সহিংসতা ছেড়ে একটি গোষ্ঠী চক্রান্ত ও ষড়যন্ত্রের পাঁয়তারা চালাচ্ছে


