আগামীতে রাজনীতি হতে হবে জ্ঞাননির্ভর : কাদের

আগামীতে রাজনীতি হতে হবে জ্ঞাননির্ভর : কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী দিনের রাজনীতি হতে হবে জ্ঞাননির্ভর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শিক্ষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী দিনের রাজনীতি হতে হবে জ্ঞাননির্ভর, সে জন্য ছাত্ররাজনীতিকে জ্ঞান ও মূল্যবোধের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

পরীক্ষার্থী নয়, চাই শিক্ষার্থী, জীবিকা নয় ও জীবনের জন্যই শিক্ষা প্রয়োজন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ বাস্তবতা শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী ও নীতিনির্ধারকদের সবার আগে

ওবায়দুল কাদের বলেন, ছাত্রনেতারা এখন তাদের ক্যাম্পাস, শিক্ষা ও শিক্ষার সমস্যা— এমনকি কোনো সংগঠন এই দিবসের তাৎপর্য নিয়ে কোনো সেমিনারও করে না। এ ধারা চলতে থাকলে ছাত্র সংগঠনগুলোর জৌলুস হারিয়ে যাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ মুহূর্তে জরুরি হচ্ছে— গবেষণানির্ভর হয়ে শিক্ষার মান বৃদ্ধিতে নতুন কলাকৌশলে এগিয়ে যাওয়া।

মেধাবীদের মেধার মূল্যায়ন করতে হবে, কোনো নেতাদের তদবিরে নয়, শিক্ষার মান যেমন বাড়াতে হবে তেমনি শিক্ষকতার মানও বাড়াতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন না, তিনি ভাবেন আগামী প্রজন্ম নিয়ে, আর এটাই হওয়া উচিত বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পরবর্তী প্রজন্মের কথা মাথায় আছে বলেই তিনি আজ রাষ্ট্রনায়ক।

শিক্ষাকে গুণগত গভীরতায় আনতে হলে এসব সিদ্ধান্ত নিতেই হবে বলেও জানান ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *