‘আগামী অক্টোবরে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল’

‘আগামী অক্টোবরে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখন পর্যন্ত এই প্রকল্পের নির্মাণ কাজ ৫১% শেষ হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

রবিবার (২৭ নভেম্বর) রাজধানীর কুর্মিটোলায় নিজ দপ্তরে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) নব নির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বেবিচক চেয়ারম্যান বলেন, “২০২৩ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টার্মিনাল উদ্বোধন করবেন। ২০২৩ সালে কাজের গতি আরও বাড়বে। এখন অবকাঠামো কাজের শেষে যেসব যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো স্থাপন করা হবে।”

মতবিনিময় সভায় বেবিচক চেয়ারম্যানকে এভিয়েশন খাতের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করতে কর্মশালা আয়োজনের আহ্বান জানান এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার।

তিনি বলেন, “এটিজেএফবি সব সময় এ খাতের সাংবাদিকদের কর্মশালাসহ দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। বেবিচকের সহায়তা পেলে সাংবাদিকদের প্রশিক্ষণ আরও সহজ হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *