আগামী বছর ঢাকায় আসছেন এরদোয়ান

আগামী বছর ঢাকায় আসছেন এরদোয়ান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান আগামী বছর ঢাকা সফর করবেন। অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সমাপনী উদযাপন উপলক্ষে ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট ইস্তাম্বুলের উদ্যোগে ও শাকিল রেজা ইফতির পরিচালনায় নির্মিত তুরস্কে বঙ্গবন্ধু প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হয়। এটিই বঙ্গবন্ধুকে নিয়ে তুর্কি ভাষায় নির্মিত প্রথম প্রামাণ্যচিত্র। যেখানে তুর্কির প্রখ্যাত ইতিহাসবিদ, লেখক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীরা বঙ্গবন্ধু সম্পর্কে তাদের ভাবনা ও অনুভূতি প্রকাশ করেছেন।

মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “আগামী বছর সুবিধাজনক সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্কে নতুন মাত্রা লাভ করবে। আমাদের দুদেশের বন্ধুত্ব এখন অনেক শক্তিশালী। এ সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর তুরস্কের সফরের মধ্য দিয়ে এ সম্পর্ক আরও এক ধাপ এগিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় আঙ্কারায় বঙ্গবন্ধুর নামে একটি পার্ক নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচিত হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *