আগামী সপ্তাহে দেশে আসছে সিনোফার্মের টিকা

আগামী সপ্তাহে দেশে আসছে সিনোফার্মের টিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনের সিনোফার্মের টিকার প্রথম বাণিজ্যিক চালান আগামী সপ্তাহেই দেশে এসে পৌঁছুবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার (২৮ জুন) দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

ডা. খুরশীদ আলম বলেন, আগামী মাসের শুরুতেই সিনোফার্মের টিকার ক্রয় করা প্রথম চালান আসার কথা আছে। দ্রুত ভালো অঙ্কের ডোজ পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।

এর আগে দুই ধাপে চীনের উপহারের ১১ লাখ টিকা বাংলাদেশে এসেছে। এই টিকার মধ্যে ৩০ হাজার ডোজ বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের দেওয়া হয়েছে। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশের ৫ লাখ ৩৫ হাজার মানুষকে দেওয়ার কার্যক্রম চলছে।

চীনের উপহারের পাশাপাশি বৈশ্বিক টিকা বিতরণ সংস্থা কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকা দেশে এসেছে।

কোভ্যাক্স বাংলাদেশকে মোট এক কোটি ডোজ টিকা দেবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পাশাপাশি চীনের সিনোফার্মের সঙ্গে এক কোটি ডোজ টিকা কেনার বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও এসব সূত্র জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *