আগামী ২৬ জুন বাদ মাগরীব ইকরা ঝিল মসজিদ কমপ্লেক্সে মাসিক শবগুজারী

আগামী ২৬ জুন বাদ মাগরীব ইকরা ঝিল মসজিদ কমপ্লেক্সে মাসিক শবগুজারী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সাইয়্যেদ আসআদ মাদানী রহ. এর অন্যতম খলিফা, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা. এর আহবানে , বাংলাদেশ জমিয়তুল উলামা’র উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৬ জুন) বাদ মাগরীব মাসিক এই শবগুজারী আয়োজিত হতে যাচ্ছে।

প্রতি মাসের ন্যায় এবারও ইংরেজী মাসের শেষ সপ্তাহেও দেশ বরেণ্য ওলামা ও আত্মশুদ্ধকামী সালেকদেরকে নিয়ে অনাড়ম্বরপূর্ণ এক আয়োজনে এই শবগুজারী অনুষ্ঠিত হতে যাছে।

রাজধানীর খিলগাও, চৌধুরীপাড়ার হাজীপাড়া ইকরা মাদরাসা সংলগ্ন ঝিল মসজিদে প্রায় তিন দশক ধরে নিয়মতান্ত্রিকতার সাথে এই শবগুজারী অনুষ্ঠিত হয়। কুতবুল আলম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ দা. এর উপস্থিতিতে ইসলাহী বয়ান, তালীম, জিকির ও শেষ রাত্রে ব্যাক্তিগতভাবে কিয়ামুল লাইলের আমল এর মাধ্যমে একটি রাত অতিবাহিত করেন মাদানি সিলসিলার সালেকগণ। বা’দ ইশা দরুদ শরীফের আমলের পর আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা. বায়’আত গ্রহণ করেন।

বাংলাদেশ জমিয়তুল উলামা’র জেনারেল সেক্রেটারি মুফতী আব্দুর রহিম কাসেমী দেশের সকল আত্মশুদ্ধিকামীদেরকে এই শবগুজারি অনুষ্ঠানে স্ববান্ধব উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।

Related Articles