আগামী ৩ দিনে কমবে রাতের তাপমাত্রা

আগামী ৩ দিনে কমবে রাতের তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ৭২ ঘণ্টা রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়াও ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৩ মিনিটে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৫%।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০.৫ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রী সেলসিয়াস এবং গতকাল কক্সবাজারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *