আগামী ৭২ ঘণ্টা বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে : আবহাওয়ার পূর্বাভাস

আগামী ৭২ ঘণ্টা বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে : আবহাওয়ার পূর্বাভাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবহাওয়া অফিস জানিয়েছে আগামী তিনদিনে বা ৭২ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে বৃষ্টিপাতের প্রবণতা।

শুক্রবার (০৯ অক্টোবর) সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

পাশাপাশি সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *