আজকের সাহরি ও ইফতার
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাগত মাহে রমজান। কাঙ্ক্ষিত মাহে রমজান চলে এসেছে। সোমবার দিবাগত রাতেই শুরু হয়েছে তারাবিহ এবং শেষ রাতে খেতে হয়েছে সাহরি।
গত ৮ এপ্রিল ২০১৯ (সোমবার) ইসলামিক ফাউন্ডেশন থেকে ১৪৪০ হিজরির রমজান মাসের সাহরি ও ইফতারের সময়সূচি গণমাধ্যমে পাঠানো হয়েছে। ফাউন্ডেশনের সময়সূচি অনুযায়ী এবার প্রথম রমজানে সাহরির শেষ সময় ভোররাত ৩টা ৫২ মিনিট এবং ইফতারের সময় ৬টা ৪৩ মিনিট।
রাজধানী ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সঙ্গে দেশের বিভিন্ন স্থানের সাহরি ও ইফতারের সময় সূচি সর্বোচ্চ ১১ মিনিট যোগ করতে হবে এবং ১০ মিনিট বিয়োগ করতে হবে।
ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশ ঘোষিত সময়সূচি হলো-

উল্লেখ্য যে, সাহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদেকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্তের শুরুর সময় সুবহে সাদেকের ৩ মিনিট পর রাখা হয়েছে।
গ্রহণের জন্য সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। আবার সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।


