আজমির শরীফে মাহমুদ মাদানীর মেডিক্যাল ক্যাম্প

আজমির শরীফে মাহমুদ মাদানীর মেডিক্যাল ক্যাম্প

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যেখানেই বন্ধুর পথ, যেখানে নির্মমতা আর যেখানেই মানবতা ঢুকরে কাঁদে সেখানেই জমিয়তে উলামা হিন্দ শিশাঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। আজমিরেও সেরকম একটি উদ্যোগ বাস্তবায়ন করছে ভারতের মুসলমানদের উন্নয়নের নায়ক আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী পরিচালিত জমিয়তে উলামা হিন্দ।

জমিয়তে উলামা হিন্দের তত্ত্বাবধানে ১১ আগস্ট ২০১৮ মঙ্গলবার সন্ধ্যার পর ভারতের রাজস্থান রাজ্যের আজমির শরীফে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করা হয়। এতে নেতৃত্ব দেন মেডিক্যাল ক্যাম্পের তত্ত্বাবধায়ক ও জমিয়তে উলামা হিন্দ রাজস্থানের সহসভাপতি মাওলানা শিব্বির আহমদ। তিনি রাজস্থানের ইতিহাস বর্ণনা করে বলেন, ইনশাআল্লাহ জমিয়তে উলামা হিন্দ মানুষের খেদমতে সবসময় পাশে থাকবে।

মেডিক্যাল ক্যাম্পে ভারতের বিজ্ঞ অনেক ডাক্তারদেরকে নিয়ে আসা হয়েছে এবং সার্বক্ষণিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। আর ২৪ ঘণ্টার মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম চলু থাকবে বলে জানিয়েছে জমিয়তে উলামা হিন্দ।

জমিয়তে উলামা হিন্দের সূত্রে ও ভারতের জনপ্রিয় ডেইলি পত্রিকা হামারা সমাজের প্রকাশিত সংবাদে এসব খবর জানা যায়।

আজমির শরীফের দায়িত্বশীল লোকজন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর প্রশংসা করেন। তারা বলেন, সাইয়্যিদ মাহমুদ মাদানীর প্রচেষ্টায় ও উদ্যোগে আমাদের মেডিক্যাল ক্যাম্প আজ উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি মাওলানা হাকিমুদ্দিন কাসিমী, জমিয়তে উলামা হিন্দ আজমিরের সভাপতি মাওলানা কমর উদ্দিন, জমিয়তে উলামা হিন্দ মুজাফ্ফরনগরের সভাপতি কারী জাকির, মাওলানা আলিমুদ্দীন, আজমির শরীফের সেক্রেটারি হাজী সাইয়্যিদ ওয়াহিদ হোসাইন, জেনারেল সেক্রেটারি সাইয়্যিদ মাসউর হোসাইন, সাইয়্যিদ আব্দুল জারির, আব্দুল মাজিদ, মোহাম্মদ জুলফিকার চিশতি, হাফেজ আব্দুল ওয়াহিদ প্রমুখ।

অনুষ্ঠানে শেষে দুআ পরিচালন করেন আজমির শরীফের সেক্রেটারি হাজী সাইয়্যিদ ওয়াহিদ হোসেন চিশতি।


অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : জমিয়তে উলামা হিন্দ, ডেইলি হামারা সমাজ, দিল্লি
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *