পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানে নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসার অভিযোগে বর্তমান সরকার ইমরান খানকে অপসারণের দাবিতে জমিয়ত উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে চলছে আজাদী মার্চ। এ আন্দোলন নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন দেশটির শীর্ষস্থানীয় ইসলামি স্কলার ও ধর্মীয় নেতা মুফতি মুহাম্মদ তাকি উসমানি।
শনিবার (২ অক্টোবর) এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘করাচী থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে এত দীর্ঘ ও সুসংহত ও শান্তিপূর্ণ পথযাত্রা দেশের ইতিহাসের উদাহরণ। সমর্থক দল ও বিরোধী দলসমূহকে এটি স্বীকার করা উচিত।’
টুইট বার্তায় তিনি আরও লেখেন, ‘আল্লাহ তায়ালা এ আন্দোলনকে ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও অসহিংস রাখুন এবং পরিণতি আরও উত্তম হোক। ভালো হয়েছে যে, সরকার এতে কোন বাধা দেয়নি।’
পৃথক আরেকটি টুইটে তিনি লেখেন, ‘এই মার্চ সম্পর্কে বলা হচ্ছিল, এতে মাদরাসা শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হবে কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ মাদরাসায় তালিম চালু রয়েছে। আজাদী মার্চে ছাত্রদের সংখ্যা সাধরণ মানুষদের তুলনায় অনেক কম ছিল এবং অংশগ্রহণের জন্য কারও ওপর কোন চাপ দেওয়া হয়নি। তবে মার্চের উদ্দেশ্য এবং সেগুলি অর্জনের উপায় অস্পষ্ট।’


