পাথেয় রিপোর্ট : ইসলামের বহু নিশানা ও স্থাপনার প্রাণকেন্দ্র ফিলিস্তিনের জেরুজালেমে ইসরাইল আজান নিষিদ্ধ করে বর্বরতার পরিচয় দিয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, মুসলিম বিশ্ব ইসরাইলের আচরণে হতবাক। ক্ষুব্ধ, সংক্ষুব্ধ।
ইসরাইলকে আমেরিকার হযোগিতা একটি অমুলক কাজ আখ্যা দিয়ে আল্লামা মাসঊদ বলেন, ১৯৬৭ এ ইসরায়েল অবৈধ পন্থায় জেরুজালেমে দখল নিয়েছিল। আজ আমেরিকা নিষ্ঠুরভাবে ইসরাইলকে সহযোগিতা করে যাচ্ছে।
মুসলিম বিশ্বকে ফিলিস্তিন রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, ফিলিস্তিন-গাজা-জেরুজালেম রক্ষা পেলে বিশ্বে মুসলমানদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।
১৫ মে মঙ্গলবার বাংলাদেশ জমিয়তুল উলামার অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
জেরুজালেমে শাহাদতবরণকারীদের প্রতি শোক জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, বিশ^ নেতৃত্বকে মুখ ফিরিয়ে রাখলে চলবে না। দ্রুত সমাধানের জন্য মুসলিম নেতাদের এগিয়ে আসা উচিত।


