আজ আল্লামা মাসঊদের ইসলাহী ইজতেমা ব্রাহ্মণবাড়িয়া

আজ আল্লামা মাসঊদের ইসলাহী ইজতেমা ব্রাহ্মণবাড়িয়া

আজ আল্লামা মাসঊদের ইসলাহী ইজতেমা ব্রাহ্মণবাড়িয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার দীর্ঘ বিরতির পর আবারও সাধারণ মানুষের মধ্যে দ্বীনের বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ইসলাহী ইজতেমা শুরু করেছেন বালাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

বাংলাদেশ জমিয়তুল উলামার সূত্রে জানা যায়, সোমবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় আল্লামা মাসঊদ ঢাকা থেকে বি-বাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন। তিনি বি-বাড়িয়ার বিজয়নগরে আলাদাউদপুর সাহেব বাড়ি মসজিদে আয়োজিত ইসলাহী ইজতেমায় উপস্থিত থাকবেন। এরপর মঙ্গলবার দুপুরে বি-বাড়িয়া থেকে মৌলভীবাজার জামেয়া হেমায়াতুল ইসলাম গড়গাঁও টাইটেল মাদরাসা মসজিদে আয়োজিত ইসলাহী ইজতেমায় অংশ গ্রহণ করবেন এবং রাত্রিযাপন করবেন। বুধবার সকাল ১০টায় মোনাজাতের মাধ্যমে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের এই ইসলাহী সফর শেষ হবে বলে জানা যায়।

বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী বলেন, করোনা উদ্ভূত পরিস্থিতি কাটিয়ে আমরা আবারও ইসলাহী ইজতেমার আয়োজন শুরু করেছি। ইতিমধ্যে আমরা ফরিদপুর ও খুলনায় ইসলাহী ইজতেমা করেছি। আজকে শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে আমরা বি-বাড়িয়ায় ইসলাহী ইজতেমা করে মৌলভীবাজার যাচ্ছি। ইনশাআল্লাহ দিনব্যাপী ইসলাহী ইজতেমা হবে। আসুন আমরা কিছুটা সময় আত্মশুদ্ধির জন্য কাটাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *