আজ থেকে বাড়তে পারে তাপমাত্রা

আজ থেকে বাড়তে পারে তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শনিবার দেশের ২৩ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তবে আজ রবিবার শৈত্যপ্রবাহের জেলা কিছুটা কমতে পারে। এ ছাড়া দেশের অন্য জেলার তাপমাত্রাও বাড়তে পারে। রাতের তাপমাত্রার পরিস্থিতি আরো উন্নতি হতে পারে। গতকাল দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬.৫ ডিগ্রি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, গতকাল ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা জেলাসহ রংপুর বিভাগের আট জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গতকাল দেশের সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপর। ফলে দুপুরের পর থেকে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হয়ে আসতে থাকে।

আজ দেশের আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। গত মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা সামান্য কিছুটা বাড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *