আটকে পড়া যাত্রীদের পানি পান করালেন মাদরাসা শিক্ষার্থীরা

আটকে পড়া যাত্রীদের পানি পান করালেন মাদরাসা শিক্ষার্থীরা

পাথেয় রিপোর্ট : বেতন-ভাতার দাবিতে আজ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছিলেন গার্মেন্টস কর্মীরা। তাদের অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রখর রোদের মাঝে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থেকে পিপাসায় যাত্রীদের প্রাণ যখন হাঁসফাঁস করছে, সেই মুহুর্তে ত্রাণকর্তা হয়ে এগিয়ে এলেন মাদরাসা ছাত্ররা।

আইলান করীম নামক একজন একটি ছবি পোস্ট করেছেন বাসের ভেতর থেকে। সঙ্গে ক্যাপশন ছিল এমন, “গাজীপুরে চার ঘন্টা ধরে বাস জ্যামে আটকে আছে। পানির তৃষ্ণায় যাত্রীরা কাতর। তখন জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, গাজীপুর মাদ্রাসার প্রায় ১০০ শিক্ষার্থী পানি এনে যাত্রীদের খাওয়ান”।

তার এই পোস্টে মাদরাসা ছাত্রদের সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।

ফেইসবুক পোস্ট

মুবাশির তামিম লিখেছেন, দুনিয়াতে এখনো ভাল মানুষ আছে। আল্লাহ এমন মানুষ আরো বাড়িয়ে দাও।

এমবিএ সোহেল লিখেছেন, এই হচ্ছে মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার সুফল।

মিলন বাড়োই লিখেছেন, চমৎকার। যিশুখ্রিস্ট/তাঁদের আল্লাহ তাদেরকে প্রতিদান দান করুন।

এমনি নানা আবেগ উদ্বেলিত ভালোবাসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হচ্ছে দেওবন্দী মাদরাসার শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *