আত্মঘাতী গাড়িবোমা হামলায় আফগানিস্তানে নিহত ৩০

আত্মঘাতী গাড়িবোমা হামলায় আফগানিস্তানে নিহত ৩০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নৈরাজ্য আর বিশৃংখলার সীমা ছাড়িয়ে যাচ্ছে আফগানিস্তানে। এবার দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ গজনিতে পর পর দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৪ জন।নিহতের মধ্যে সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য।

রোববারের (২৯ নভেম্বর) এ হামলার স্থান ও তীব্রতা বিবেচনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে।

গজনির প্রাদেশিক হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমাত জানান, তাদের হাসপাতালে ৩০টি মৃতদেহ ও আহত ২৪ জনকে নিয়ে আসা হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল জননিরাপত্তা বাহিনীর একটি কম্পাউন্ড। এ বাহিনীটি আফগান নিরাপত্তা বাহিনীর একটি শাখা। গাড়িবোমায় কম্পাউন্ডটির আশপাশের বেসামরিক আবাসস্থলেরও ক্ষয়ক্ষতি হয়েছে; যে কারণে সেখানেও কিছু হতাহত থাকতে পারে বলেও কর্মকর্তারা আশঙ্কা করছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান গজনিতে একটি গাড়িবোমা বিস্ফোরণের খবর নিশ্চিত করলেও এ সংক্রান্ত আর বিস্তারিত কিংবা হতাহতের সংখ্যা জানাননি।

এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *