আত্মরক্ষায় প্রতিরোধ গড়ে তুলুন : মুসলমানদের মাহমুদ মাদানী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিজেদের আত্মরক্ষার পথ বেছে নেওয়ার জন্য জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারী ও সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর সাহেবজাদা মুসলমানদের ত্রাণকর্তা সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানী মুসলমানদেরকে এক বিশেষ বার্তা প্রদান করেছেন। তিনি বলেছেন, ভারতে সাধারণ হিন্দু উন্মত্ত, উশৃঙ্খল জনতার হাতে আক্রমণে পড়ে গেলে প্রথমে সেখান থেকে পালানোর চেষ্টা করুন। পালাতে না পারলে প্রতিবাদি হোন। প্রতিরোধ গড়ে তুলুন।
মাওলানা মাহমুদ মাদানী সম্প্রতি এক ভিডিও বার্তায় জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মুসলমানদের নিজেদের শক্তি ও সাহসী মনোভাব জিইয়ে রাখার আহ্বান জানিয়ে বলেন, মুসলিমরা তাঁদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন। কঠিন অবস্থার মধ্যে আটকে গেলে মৃত্যু ভয় যেন কোনওভাবে গ্রাস না করে। উন্মত্ত জনতার কাছে হার মানার কোনও কারণ নেই। এতে তারা আরও উৎসাহিত হয়ে উঠবে। নিজেকে রক্ষা করার অধিকার সবার আছে। দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মাওলানা মাহমুদ মাদানী বলেন, আমি মুসলিম যুবকদের বলব, সাহস সঞ্চয় করুন। দরকারে তাদের সাবধান করে দিন। একা আক্রান্ত হলেও সেখান থেকে পিছিয়ে আসবেন না। যদি সেখানে কোনওভাবে তর্কের মুখে পড়ে যান, তাহলে নিজের পাণ্ডিত্য জাহির করতে দ্বিধা করবেন না। হেসে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, এত কিছুর পরেও সব চেষ্টা ব্যর্থ হয়, তাহলেও মৃত্যুর ভয় করবেন না। ভয় পেয়ে নরম হলেও উন্মত্ত জনতা তার সুযোগ নেবে। তারা জোর পেয়ে যাবে। তারপর প্রতিরোধের চেষ্টা করুন। নিজের আত্মরক্ষার অধিকার ছাড়বেন না।
এর আগে ভারতের মাদরাসাগুলোকে ‘শিক্ষার মূলধারায়’ নিয়ে যাওয়ার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাচাল বিজেপি নেতাদের সামলাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আর্জি জানিয়েছেন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী।
মাদরাসা নিয়ে সরকারের পদক্ষেপ সত্য মন্তব্য করে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি বলেন, আমরা আশা করবো নতুন ভারত গঠনে মুসলমানদের নিজস্ব বক্তব্য থাকবে। আর শিক্ষা বিস্তারের মাধ্যমেই সেই ক্ষমতায়ন সম্ভব। যদি তা বাস্তবায়িত হয়, তবেই ‘সবকা সাথ সবকা বিকাশ’ সত্য হবে।
মাওলানা মাদানী আরও বলেন, প্রধানমন্ত্রী মোদিকে অবশ্যই বাচাল বিজেপি নেতাদের বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে হবে। এটা বিশ্বাস গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীকে অবশ্যই উত্তেজনা সৃষ্টিকারী বিজেপি নেতাদের থামাতে হবে এবং এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শুনুন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর ইসলাহী আলোচনার চুম্বুকাংশ
https://www.facebook.com/patheo24/videos/807586273035078/


