আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আকতারুজ্জামান ওরফে মেহেদী হাসান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের পাবনার পাড় গ্রামের বাসিন্দা মো. আবুল হোসেনের ছেলে।

এটিইউ জানায়, গ্রেফতারকৃত আকতারুজ্জামান ওরফে মেহেদী হাসান দীর্ঘ দিন থেকে গাজওয়াকুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদ প্রচারণা করে আসছিল। তাই গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *