আন্দোলনের মধ্য দিয়েই খালেদাকে মুক্ত করা হবে : ফখরুল

আন্দোলনের মধ্য দিয়েই খালেদাকে মুক্ত করা হবে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : আন্দোলনের মধ্যে দিয়েই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এরআগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মির্জা ফখরুল নয়াপল্টনের সামনে বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলনের মধ্যে দিয়েই খালেদা জিয়াকে মুক্ত করতে আমরা সক্ষম হবো। গণতন্ত্রকে ধ্বংস করতে এই অবৈধ সরকারের যে নীলনকশা এবং নীল প্রচেষ্টা করছে, সেটাও আমরা পরাস্ত করতে সক্ষম হবো।
তিনি বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলনের মধ্যে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরাা যে শপথ নিয়েছি, তারই অংশ হিসেবে আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচি।

সিনিয়র নেতারা দল ছাড়তে পারেন কিন্তু মাঠের নেতারা দল ছাড়বে নাÑ তার এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, রাজনীতির মাঠে রাজনৈতিক নেতারা অনেক কথাই বলেন। বাংলাদেশের মিডিয়ার একটি প্রবণতা রয়েছে, আমরা মূল জায়গায় না গিয়ে এসব বিষয় খুঁজে বেড়াই।

অপরদিকে রোববার সকাল ১১টার দিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহাখালীতে লিফলেট বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। লিফলেট বিতরণে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিয়েছে বলে অভিযোগ করেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *