আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বানচালের চক্রান্ত করছে বিএনপি

আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বানচালের চক্রান্ত করছে বিএনপি

পাথেয় ডেস্ক : বিএনপি বার বার আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,

তবে, তাদের এ চক্রান্ত সফল হবে না। শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব চক্রান্ত প্রতিহত করা হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে শোক দিবসের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা উন্নয়ন করছি। আপনারা শুধু জনগণের সঙ্গে থাকুন। তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। জনগণকে খুশি রাখুন। জনগণ খুশি থাকলেই আমাদের উন্নয়ন কার্যক্রম সার্থক হবে। দলের পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে অন্যায় আচরণ করলে তাকে ছাড় দেওয়া হবে না। অনিয়মকারীদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হবে।

বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। পরে মন্ত্রী কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভা মিলনায়তনে শোক দিবসের কাঙালি ভোজের জন্য ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের ১০টি গরু দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *