আপনার সময় ৩০ ডিসেম্বর পর্যন্ত, প্রধানমন্ত্রীকে বঙ্গবীর

আপনার সময় ৩০ ডিসেম্বর পর্যন্ত, প্রধানমন্ত্রীকে বঙ্গবীর

পাথেয় রিপোর্ট : কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর-উত্তম শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, আপনার সময় ৩০ ডিসেম্বর পর্যন্ত। তারপর খালেদা জিয়ার সময়। ৩০ তারিখের পর ক্ষমতায় আসবে খালেদা জিয়া।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকালে কালিহাতী কলেজ মাঠে ঐক্যফ্রন্টের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ধানের শীষ বিএনপির বা খালেদা জিয়ার মার্কা নয়। এটা বর্তমানে বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক, স্বাধীনতা রক্ষা করার প্রতীক ধানের শীষ। জনগণ ধানের শীষে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।

এসময় শেখ হাসিনা ও তার দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, এবার নির্বাচনে ভোট চুরি করে জিততে পারবেন না। ইয়াহিয়া পারে নাই, টিক্কা খান পারে নাই। তাই সুষ্ঠু নির্বাচন দিন। শেখ হাসিনার উদ্দেশে বঙ্গবীর আরো বলেন, আপনার মাইটা পুলিশ ধরা দেবে না। কারণ জনগণ এবার ধানের শীষে ভোট দেবে এবং ভোট চোর ধরার জন্য কেন্দ্র পাহাড়া দেবে।

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তিলে তিলে মরার চেয়ে একবারে মরা ভালো। তাই বিজয়ের জন্য ভয়কে জয় করে ভোট দিন এবং রক্ষার করার জন্য প্রস্তুত থাকুন।

কালিহাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতোয়ার রহমান ঢালী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া প্রমুখ।

এ সময় বিএনপি ও কৃষক-শ্রমিক জনতা লীগের জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *