পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের কান্দাহারের পর এবার লোগার প্রদেশের রাজধানী দখল করে নিল তালেবানরা। এর ফলে সে দেশের রাজধানী কাবুল থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে রয়েছে তালেবান।
জানা গেছে, শুক্রবার রাতে লোগারের প্রাদেশিক রাজধানী পুল-ই-আলম দখলে নেয় তালেবান। শহরটি পার হলেই কাবুল সীমান্ত।
মার্কিন গোয়েন্দাদের শঙ্কা, মাত্র এক মাসের মধ্যেই কাবুল দখলে নিয়ে নিতে পারে তালেবান এবং ৯০ দিনের মধ্যে তারা পুরো আফগানিস্তানের দখল নিতে পারে।
এদিকে লোগারের পুলিশ সদর দপ্তর ও প্রাদেশিক কেন্দ্র দখলে নেওয়ার পর কাবুল দখলের প্রস্তুতি নিচ্ছে তালেবান। পরিস্থিতি বিবেচনা করে তালেবানদের সঙ্গে এরই মধ্যে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে আফগান সরকার।
লোগারের দুই প্রাদেশিক সদস্য বলেছেন, যে কোনো মুহূর্তে পতন হতে পারে কাবুল এবং মাজার-ই- শরিফের।
সূত্র: দ্য ইকোনমিকস


