আফগানিস্তানে দর্শকভর্তি স্টেডিয়ামে বোমা বিস্ফোরণ

আফগানিস্তানে দর্শকভর্তি স্টেডিয়ামে বোমা বিস্ফোরণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের নদর শাহ কোট জেলায় একটি স্টেডিয়ামে স্থানীয় দুটি দলের মধ্যে চলছিল ফুটবল ম্যাচ। কয়েক হাজার দর্শক উপভোগ করছিল ম্যাচটি। কিন্তু হঠাৎ করেই বিকট আওয়াজে কেঁপে উঠলো স্টেডিয়াম।

আফগান পুলিশ বলছে আত্মঘাতি এই বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১১ জন।

একটি মোটরসাইকেলে বোমা বেধে বিস্ফোরণ ঘটিয়েছেন হামলাকারী। স্থানীয় পুলিশ কর্মকর্তা সাইয়েদ আহমদ বাবাজাই বলছেন, ‘একটি ফুটবল ম্যাচ চলাকালে মোটর সাইকেলে বেধে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।’

এমন এক সময়ে বিস্ফোরণটি ঘটানো হলো, যখন তালিবানরা ঘোষণা দিয়েছে, তারা আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে আর কোনো লড়াইয়ে জড়াবে না। শান্তি বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবে তারা। একই সঙ্গে আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নেয়ার ব্যাপারে তালিবানদের সঙ্গেও সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

খোস্ত রাজ্যের গভর্ণর তালিব খান মোগল আফগান মিডিয়াকে জানিয়েছেন, সোমবার (০২ মার্চ) দুপুর গড়িয়ে যেতে না যেতেই শুরু হয়েছিল ফুটবল ম্যাচটি। ম্যাচের কিছুক্ষণ যেতে না যেতেই মাঠের খুব কাছে বিস্ফোরণ ঘটানো হয় শক্তিশাল বোমাটির।

তবে কারা এই বিস্ফোরণটি ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত নয়। কেউ এর দায়ও স্বীকার করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *