আফগানিস্তানে ধরা পড়ল বাংলাদেশি আইএস নেতা

আফগানিস্তানে ধরা পড়ল বাংলাদেশি আইএস নেতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের গোয়েন্দা বিভাগের হাতে ধরা পড়েছে ইসলামিক স্টেট (আইএস) খোরাসানের দুই শীর্ষ নেতা। আটকের পর তাদের তথ্য প্রকাশ করেছে আফগানিস্তানের গোয়েন্দা বিভাগ। খবর খামা প্রেসের।

প্রতিবেদন দাবি করে বলা হয়, আটক আইএসআইএস শীর্ষ দুই নেতার মধ্যে একজন বাংলাদেশের অধিবাসী মোহাম্মাদ তানভীর।

আফগানিস্তান কর্তৃপক্ষ জানায়, তানভীর আইএসআই-এর তথ্য ও যোগাযোগ বিভাগের প্রধান ছিলেন। সে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অধিবাসী ঈসা পাঞ্জাবির কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে।

দেশটির ন্যাশনাল ডাইরেক্টর অব সেক্রেটারি (এনডিএস) জানায় আফগান গোয়েন্দা সংস্থা ওমর, আহমেদ ও নাসিরের সহযোগী হিসেবে মোহাম্মদ তানভীরকে গ্রেফতার করে। সে আইএসআইএস খোরাসানের শীর্ষ নেতাদের মধ্যে গোপনীয় যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করত।

এদিকে তানভীরের পাশাপাশি আরেক শীর্ষ আইএসআইএস নেতা আলী মোহাম্মদ গ্রেফতার করেছে আফগানিস্তান। জানা যায় পাকিস্তানি এই নাগরিক জঙ্গি সংগঠনটির রশদ সরবরাহ নিশ্চিতের দায়িত্বে ছিলেন। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আইএসআইএস-এর অর্থনৈতিক সহায়তা লাভের বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত এই শীর্ষ জঙ্গি নেতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *