আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রায় প্রতিদিনই আফগানিস্তানে ঘটছে সন্ত্রাসী হত্যাকান্ড। নৈরাজ্য দিন দিন বেড়েই চলেছে। এবার দেশটির পূর্বাঞ্চলে টেলিভিশন উপস্থাপিকা মালালা মাইওয়ান্দকে তার গাড়ি চালকসহ গুলি করে হত্যা করা হয়েছে। দেশটিতে সম্প্রতি হামলার সর্বশেষ শিকার হলেন এই সাংবাদিক।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জালালাবাদে দায়িত্ব পালনের জন্য নিজের গাড়িতে করে যাচ্ছিলেন মালালা। এ সময় তার গাড়িকে লক্ষ্য করে গুলি করে বন্দুকধারীরা। এ হামলায় তার চালক মোহাম্মদ তাহিরও নিহত হন।

হামলার দায় স্বীকার করে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো সংগঠন কিছু জানায়নি। এ হত্যার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন (ইউ)।

নিহত মালালা মাইওয়ান্দ দেশটির ইনিকাস টিভি নামের একটি টেলিভিশন এবং রেডিওর হয়ে কাজ করতেন।

তিনি পেশাদারিত্বের কাজের জন্য ওই অঞ্চলে গিয়েছিলেন এবং বন্দুকধারীদের হামলার শিকার হন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *