আফগানিস্তান শান্তি সম্মেলন স্থগিত করলো রাশিয়া

আফগানিস্তান শান্তি সম্মেলন স্থগিত করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান নিয়ে অনুষ্ঠিতব্য একটি বহুমাত্রিক শান্তি সম্মেলন স্থগিত করেছে রাশিয়া। ৪ সেপ্টেম্বরে মস্কোতে এই সম্মেলন হওয়ার কথা ছিল। আফগান সরকারের উপস্থিতি নিশ্চিত করতেই এই তারিখ পেছানো হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এই শান্তি সম্মেলনে ১২টি পক্ষকে আমন্ত্রণ জানিয়েছিলো রাশিয়া। তবে প্রথমে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে। তবে আলোচনায় বসতে রাজি ছিলো তালেবান।

গত সোমবার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভের সঙ্গে আলোচনায় বসেন। তিনি বলেন, আফগান সরকারের উপস্থিতিতেই তালেবানের সঙ্গে আলোচনা জরুরি। প্রেসিডেন্টের এক সিনিয়র কর্মকর্তার বরাতে এই তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের প্রেসিডেন্ট মস্কোর এই বৈঠকের পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন। তবে তারা এই বৈঠকটি পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন যেন তারা নিজেরা বিষয়টা নিয়ে আরও আলোচনা করতে পারে। লাভরোভ ঘানিকে নিশ্চয়তা দেন যে আফগানিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করতে তারা আলোচনার তারিখ পিছিয়ে দেবেন।

কাবুল থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ঘানি এই শান্তি আলোচনার প্রয়াসের জন্য রাশিয়ার প্রশংসা করেছেন। বলা হয়, ফোনালাপে সিদ্ধান্ত হয় যে মস্কো কনফারেন্স পিছিয়ে দেওয়া হবে যে এই আলোচনা আরও কার্যকরী ভূমিকা রাখতে পারে।

চলতি সপ্তাহের প্রথামে রাশিয়ায় নিযুক্ত আফগান রাষ্ট্রদূত আব্দুল কাইয়্যুম কোচাই বলেন, রাশিয়া তালেবানকে আইএসের বিরুদ্ধে ব্যবহার করতে চায়। কিন্তু এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে লাভরোভ বলেন, তালেবানকে আইএসের বিরুদ্ধে ব্যবহার করাটা ’ভন্ডামি’ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *