আবারও আফগানিস্তানে ভূমিকম্প

আবারও আফগানিস্তানে ভূমিকম্প

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানে আবারও আঘাত হেনেছে ৪.১ মাত্রার ভূমিকম্প। সথানীয় সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভারতের ভূকম্পবিদ্যা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সেসমোলোজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। ভূমিকম্পকি মাটির ১০ কিলোমিটার গভীরে হয় বলে জানিয়েছে ভারতীয় ভূমিকম্পবিদ্যা সংস্থা।

এনসিএস জানিয়েছে, ‘৪.১ মাত্রার ভূমিকম্প, সংঘটিত হয়েছে ২৮-২-২০২৩, ভারতীয় সময় ভোর ৪টা ৫ মিনিট ২২ সেকেন্ডে, স্থান: আফগানিস্তান।’

এর আগে আফগানিস্তানে গত বৃহস্পতিবার ফায়জাবাদে ৬.৮ মাত্রার ভূমিকম্প হয়। এরপর রবিবারেও আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৪.৩।

  • সূত্র: এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *