আবারও নৌকা পেলেন বদর উদ্দিন কামরান

আবারও নৌকা পেলেন বদর উদ্দিন কামরান

পাথেয় রিপোর্ট : সর্বশেষ আসন্ন সিলেট সিটি নির্বাচনেও পুরাতন মাঝি হিসেবেই কামরানের উপর আস্থা রেখেছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে কামরানকে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার পর শনিবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং দলীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান শেষে শনিবার বিকাল ৫টার দিকে সিলেটে ফিরছেন তিনি।

জানা গেছে, বদর উদ্দিন আহমদ কামরানের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন নগরবাসী। আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

এদিকে শুক্রবার দলীয়ভাবে তাকে প্রার্থী ঘোষণা করার পর সন্ধ্যা থেকে ছড়ারপাড়মুখি জনশ্রোত ছিলো লক্ষনীয়। দলের বিভিন্নস্তররে নেতাকর্মীসহ নগরবাসী কামরানকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন ছড়ার পরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *