পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রতি ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে দেশের বাজারে স্বর্ণের নতুন মুল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন মুল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি সোনার সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৭৪ হাজার ৩০০ টাকা।
শুক্রবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শনিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বাড়ার কারণে এ মূল্য বাড়িয়েছে বাজুস।


