আবারও লকডাউন তুরস্কে

আবারও লকডাউন তুরস্কে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ায় আবারও লকডাউন ঘোষণা করেছে তুরস্ক সরকার। দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন। তুরস্কে এখন প্রতিদিন করোনা সংক্রমণের ঘটনা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে তুর্কি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসে রেস্টুরেন্ট বন্ধ রাখারও পরিকল্পনা করেছে তারা। এর আওতায় তুরস্কের বেশির ভাগ শহরে লকডাউন চলবে। চলতি সপ্তাহের শেষের দিকে লকডাউন শুরু হবে।

প্রেসিডেন্ট এরদোয়ান জানান, পবিত্র রমজান মাসে লকডাউন থাকবে এবং প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ চলবে। তবে রেস্টুরেন্টগুলো থেকে শুধুমাত্র বাইরে খাবার সরবরাহ করা যাবে।

সূত্র : আনাদেলু এজেন্সি, আলজাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *