আবারো মিয়ানমারের ভুল স্বীকার কর

আবারো মিয়ানমারের ভুল স্বীকার কর

পাথেয় রিপোর্ট : বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপকে ফের নিজেদের ভূখণ্ড হিসেবে মানচিত্রে দেখিয়েছে মিয়ানমার। প্রতিবাদে মিয়ানমারের ঢাকা মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে দেওয়া হয়েছে কূটনৈতিক চিঠি। এ ঘটনায় মিয়ানমারও ভুল স্বীকার করে জানিয়েছে, এ ভুল আর কখনও হবে না।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) দেলোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মিয়ানমারের ঢাকা মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অং কোয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হলে তার সঙ্গে সাক্ষাতের পর মহাপরিচালক এসব তথ্য জানান।

এর আগেও বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপকে নিজেদের বলে আবারও দাবি করেছিল মিয়ানমার। গত বছরও তারা এমন দাবি করেছিল। তবে বাংলাদেশের প্রতিবাদের মুখে তারা সেই দাবি থেকে সরে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *