আবার বাড়ছে করোনা, বাড়ছে আতঙ্ক

আবার বাড়ছে করোনা, বাড়ছে আতঙ্ক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৪০ জনে।

একই সময়ে আরো ৬০১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৬০ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৮ হাজার ১২৫ জনে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল রবিবার ৫২৭ জনের করোনা শনাক্তএর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জন। ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৯৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১৭৯টি নমুনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *