আবার সীমান্তে দুই বাংলাদেশির লাশ

আবার সীমান্তে দুই বাংলাদেশির লাশ

আবার সীমান্তে দুই বাংলাদেশির লাশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবারও লাশ পড়লো দুই বাংলাদেশীর। সীমান্তে ঝরলো দুই প্রাণ। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী ছোট কলোনী গ্রামের আব্দুল মজিদের ছেলে রবিউল ইসলাম ও হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের মৃত ভাকু মোহাম্মদের ছেলে নাজির উদ্দিন।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, বেতনা সীমান্তের ৩৬৭ নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে গরু আনার উদ্দেশে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন রবিউল, নাজির ও তাদের সঙ্গীরা। এ সময় ভারতের ফুলবাড়ি সীমান্তের বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আহত হন রবিউল ও নাজির। সঙ্গীরা আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেন। পরে পরিবারের সদস্যরা তাঁদেরকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তাঁরা।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আওরঙ্গজেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *