আবুধাবিতে বঙ্গবন্ধু পরিষদ মোচ্ছাফ্ফার ইফতার মাহফিল

আবুধাবিতে বঙ্গবন্ধু পরিষদ মোচ্ছাফ্ফার ইফতার মাহফিল

পাথেয় টোযেন্টিফোর ডটকম : সংযুক্ত আরব আমিরাতের বঙ্গবন্ধু পরিষদ মোচ্ছাফ্ফার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। বুধবার (২২ মে) মোচ্ছাফ্ফার ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট হল রুমে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক আজিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধ্যপ্রাচ্য তথা আমিরাতে আওয়ামী রাজনীতির অভিভাবক, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল। প্রধান বক্তা ছিলেন- বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন শওকত আকবর, আলহাজ্ব নুর মোহাম্মদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, জাকির হোসেন জসিম, লুৎফর রহমান, সুলতান আহমদ, হাজী মহরম আলী, মিজানুর রহমান প্রমুখ।

মৌলানা হারুনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ শহীদুল ইসলাম, সেলিম জাহাংগীর, মাহবুব খন্দকার প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ইউনুস মোল্লা।

অনুষ্ঠানে ইফতার পূর্ববর্তী আলোচনায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রোজা আমাদের তাকওয়া অর্জনের সঙ্গে সঙ্গে সংযমেরও শিক্ষা দেয়। কিন্তু বাস্তব জীবনে আমরা কতটুকু সংযমী হচ্ছি? তিনি দেশে-বিদেশে আওয়ামী ঘরানার সংগঠনে নবাগতরাই গন্ডগোলের কারণ বলে উল্লেখ করেন। তিনি প্রধানমন্ত্রী নির্দেশিত দলে হাইব্রীডদের আগমনের ব্যাপারে সতর্ক থাকারও পরামর্শ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *