আবেগ ছাড়া কেউ সাংবাদিকতায় আসেন না

আবেগ ছাড়া কেউ সাংবাদিকতায় আসেন না

আবেগ ছাড়া কেউ সাংবাদিকতায় আসেন না

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) সাংবাদিক জাফর ওয়াজেদ বলেছেন, সাংবাদিকতায় বয়স কোনো বাধা হতে পারে না।

তিনি বলেন, আবেগ ছাড়া কেউ সাংবাদিকতা পেশায় আসেন না। একসময় সাংবাদিকতা অনেক কঠিন ছিল। কিন্তু তা এখন অনেক সহজ হয়ে গেছে। উন্নত প্রযুক্তির কারণেই তা সম্ভব হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) হবিগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাংবাদিক জাফর ওয়াজেদ বলেন, হবিগঞ্জে চা-বাগান, রাবার বাগান আছে। ইতিহাস আছে। মুঘল সেনাপতিদের সঙ্গে এখানে যুদ্ধ হয়েছিল। এ জেলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন। সবার মাঝে সম্প্রীতি রয়েছে। মহান মুক্তিযুদ্ধের সামরিক প্রস্তুতি হিসেবে এ জেলায়ই সেক্টর ভাগ করা হয়েছিল।

হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও মোহাম্মদ নাহিজ, হারুনুর রশিদ চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *